নাটোরের সিংড়ায় ফল উৎসব অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি-নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এই ফল উৎসবের আয়োজন করা হয়।
এসময় উপস্থিতছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ফল উৎসবে আম, আমড়া, পেয়ারা, বাতাবী লেবু,লটকন, তরমুজ, জামরুল, কলাসহ প্রায় ২৫ রকমের দেশীয় ফল প্রদর্শন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও গুণাগুন সম্পর্কে ধারণা দিতে এমন আয়োজন বলে জানায় মাদ্রাসা কতর্ৃপক্ষ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































